Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৪০ ঘণ্টায় সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৮ pm ২৫, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ১ নম্বর ইউনিটটি প্রকৌশলীদের অক্লান্ত প্রচেষ্টায় মাত্র ৪০ ঘণ্টার মধ্যেই পুনরায় চালু করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইউনিটটি চালু হয় এবং রাত ৯টার মধ্যেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রটির মহাব্যবস্থাপক আবু বক্কর জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রকৌশলীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত কোল মিল মেরামত করেন। এর ফলে বয়লারে পুনরায় কয়লা সরবরাহ সম্ভব হয় এবং ইউনিটটি চালু করা যায়।

জানা গেছে, কয়লার সঙ্গে পাথর মিশে আসায় কোল মিল ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে গত বুধবার রাত ১০টা ২ মিনিটে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়, যা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এলাকায় লোডশেডিং দেখা দেয়।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটি ২০২৫ সালের অক্টোবর থেকে উৎপাদনের বাইরে রয়েছে। ফলে বুধবার ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল।

এদিকে, ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কাজ ইতোমধ্যে চুক্তিবদ্ধ একটি চীনা কোম্পানি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, আগামী মে মাসের মধ্যেই ইউনিটটি পুনরায় উৎপাদনে আসবে।

Tags: তাপবিদ্যুৎ কেন্দ্বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • ব্রাহ্মণপাড়ায় ৬০ কেজি গাঁজা উদ্ধার
  • কাপ্তাই হ্রদের তলানি এখন পানির নিচে, বিদ্যুৎ ও পর্যটন খাতে বড় বিপর্যয়
  • সখিপুরে সার, বীজ ও দুগ্ধ ক্যান বিতরণ
  • উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম