Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাশিয়ার সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের অনুমতি দিল ভারত, নতুন সামরিক চুক্তি কার্যকর

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০০ pm ২৫, এপ্রিল ২০২৬
in Lead News, আন্তর্জাতিক
A A
0

প্রথমবারের মতো নিজেদের মাটিতে রাশিয়ার ৩ হাজার সেনা, ৫টি যুদ্ধজাহাজ ও ১০টি যুদ্ধবিমান মোতায়েনের অনুমতি দিলো ভারত!

রাশিয়া ও ভারতের একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত এবং বর্তমানে কার্যকর হওয়া দ্বিপাক্ষিক রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট (রেলস) চুক্তি অনুযায়ী, উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে।

রেলস চুক্তিকে বলা হয়েছে, শান্তিকাল ও যুদ্ধকালে একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর ও বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ করে দিতে হবে। এই চুক্তির মাধ্যমে ভারত প্রথমবারের মতো নিজেদের মাটিতে সাময়িকভাবে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে।

প্রায় আট বছর ধরে আলোচনার পর রেলস চুক্তিটি গত বছরের ফেব্রুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৫ ডিসেম্বর ফেডারেল আইনের আওতায় এতে অনুমোদন দেন।

চুক্তিটি ১২ জানুয়ারি ২০২৬ইং তারিখ থেকে কার্যকর হয়েছে। তবে এর বিস্তারিত তথ্য রুশ কর্মকর্তারা চলতি সপ্তাহে প্রকাশ করেছেন।

রেলস চুক্তি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। তবে পারস্পরিক সম্মতিতে তা নবায়নের সুযোগ রয়েছে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, উভয় দেশ একে অপরের ভূখণ্ডে ৩ হাজার সেনা, পাঁচটি যুদ্ধজাহাজ এবং ১০টি যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে।

অনুমোদনের পর ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ‘চুক্তিটির উদ্দেশ্য হলো সামরিক ইউনিট মোতায়েন, যুদ্ধজাহাজের বন্দর ব্যবহার এবং উভয় পক্ষের সামরিক বিমানের জন্য আকাশসীমা ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের পদ্ধতি নির্ধারণ করা।’

জ্বালানি সরবরাহ, মেরামত এবং যুদ্ধজাহাজ ও বিমানের জন্য রসদ প্রদানও এই লজিস্টিকস সহায়তা চুক্তির অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের মতে, এর ফলে ভারতের সামরিক ভাণ্ডারের বড় অংশজুড়ে থাকা রুশ অস্ত্র ও সরঞ্জামের রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন
  • হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ইপসু’র প্রতিষ্ঠা ও এর উত্তরাধিকার এবং জনগণতান্ত্রিক ব্যবস্থার সংগ্রাম
  • জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী
  • কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম