উচ্চ তাপমাত্রা ও করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তার সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি নিয়ে একটি বার্তা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে “ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স”-এর নাম ব্যবহার করা হলেও এটি ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক বার্তা নয়।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

