Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহবাগে ছাত্রদল-শিবির ব্যাপক সংঘর্ষ, থানায় ডাকসু নেতাদের আশ্রয়

Tanazzina TaniabyTanazzina Tania
১২:২০ am ২৪, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ এলাকায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও বিকৃত ছবি পোস্ট করার কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। পরিস্থিতি এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাকসুর দুই নেতা শাহবাগ থানায় আশ্রয় নিতে বাধ্য হন।

জানা গেছে, জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে মামলা করতে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় যান ছাত্রদলের একদল নেতাকর্মী। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাংবাদিক, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং ডাকসু প্রতিনিধিরা থানা প্রাঙ্গণে উপস্থিত হন। থানার ভেতরেই উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই হট্টগোলের মধ্যে শাহবাগ থানার ভেতরেই ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক হামলার শিকার হন এবং ডাকসুর আরেক নেতা এবি জুবায়ের থানার ভেতরে আটকা পড়েন।

থানার ভেতরের এই রেশ ছড়িয়ে পড়ে পুরো শাহবাগ ও ক্যাম্পাস এলাকায়। সন্ধ্যায় ক্যাম্পাসে তথাকথিত ‘গুপ্ত রাজনীতি’ এবং জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাহবাগে বড় ধরনের জমায়েত করে ছাত্রদল। ঠিক একই সময়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষ রণমুখী অবস্থান নেয় এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের পুনরায় শাহবাগ থানায় আশ্রয় নেন। সর্বশেষ খবর অনুযায়ী, শাহবাগ ও এর আশপাশের এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাজনৈতিক অঙ্গনে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Tags: থানায় ডাকসু নেতাশাহবাগে ছাত্রদল-শিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মোহাম্মদপুরে ৭০০ ও পুরো ঢাকায় বসছে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার
  • সংসদ ভবন থেকেই শুরু হোক ঢাকার লোডশেডিং: বিরোধীদলীয় নেতার প্রস্তাব
  • শাহবাগে ছাত্রদল-শিবির ব্যাপক সংঘর্ষ, থানায় ডাকসু নেতাদের আশ্রয়
  • লামায় অনাথ আশ্রমের জমি দখলের অপচেষ্টা: শিশুদের নিরাপত্তাহীনতায় মানববন্ধন
  • সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির ফটকে ঝুলিয়ে রাখা তিন ‘বোমা সদৃশ’ বস্তু, এলাকায় আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম