Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে আবারও ছয় শ্রমিক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

Bangla FMbyBangla FM
১১:০৯ pm ২৩, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

 

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাতিরডেরা এলাকার একটি বাগান থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।

অপহৃতরা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। অপহৃতদের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কাজ শেষ করে রাবার শ্রমিকরা রাবার বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ হাতে অস্ত্র ও মুখোশ পড়ে রাবার শ্রমিকদের এসে মারধর করে। পরে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। রাতে অপহরণ বিষয়টি জানাজানি না হলেও ভোরে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

রাবার বাগানে মালিক ইসমাইল বলেন, রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। মুক্তিপণ হিসেবে তারা ২০ লাখ টাকা দাবি করেছে।

টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়ই ম্রো বলেন,“বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালো পোষাকধারী একটি দল শ্রমিকদের অপহরণ করেছে বলে শুনেছি। কে বা কারা কাজটি করেছে এ বিষয়ে জানি না। এখন ঘটনাস্থলে যাচ্ছি, তারপর বলা যাবে।”

বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, অপহরণ খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়েছে। উদ্ধারের অভিযান অব্যাহত চলমান বলে জানান তিনি।

Tags: বান্দরবানবিশেষ নিউজশ্রমিক অপহরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মোহাম্মদপুরে ৭০০ ও পুরো ঢাকায় বসছে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার
  • সংসদ ভবন থেকেই শুরু হোক ঢাকার লোডশেডিং: বিরোধীদলীয় নেতার প্রস্তাব
  • শাহবাগে ছাত্রদল-শিবির ব্যাপক সংঘর্ষ, থানায় ডাকসু নেতাদের আশ্রয়
  • লামায় অনাথ আশ্রমের জমি দখলের অপচেষ্টা: শিশুদের নিরাপত্তাহীনতায় মানববন্ধন
  • সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির ফটকে ঝুলিয়ে রাখা তিন ‘বোমা সদৃশ’ বস্তু, এলাকায় আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম