Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাতের আঁধারে ফসলি জমি লুট: সিরাজদীখানে থামছেই না মাটি কাটা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩০ pm ২৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

এম এ আউয়াল আশিক:

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর মৌজায় রাতের আঁধারে অবাধে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভেকু (এক্সকাভেটর) দিয়ে গর্ত করে মাটি তুলে তা ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে দ্রুত উর্বরতা হারাচ্ছে কৃষিজমি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে চক্রটি। জমির মালিকদের নানা প্রলোভন দেখিয়ে অল্প দামে মাটি কিনে বেশি দামে বিক্রি করছে তারা।

অভিযোগ রয়েছে, ইসরাফিল ও কালাইচান মাতবরের নেতৃত্বে একটি চক্র বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চান্দেরচর এলাকার ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলে এই মাটি কাটার কার্যক্রম।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্তদের প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, “তাদের বিরুদ্ধে কথা বললে বাড়িঘরে হামলার আশঙ্কা থাকে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। কালাইচান মাতবর বলেন, “আমি মাটি কাটার সঙ্গে জড়িত নই।” অন্যদিকে ইসরাফিলও একই দাবি করেন।

বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজিব বলেন, “বারবার বাধা দিয়েও বন্ধ করতে পারিনি।প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।”

ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বলেন, “আমি নিষেধ করেছি। প্রশাসন উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব।”

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, “ফসলি জমির মাটি কাটা হলে উর্বরতা নষ্ট হয় এবং ফসল উৎপাদন ব্যাহত হয়।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বলেন, “বিষয়টি জেনেছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: ইউনিয়নজমিমুন্সীগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে বৃদ্ধ নিখোঁজ, ২২ ঘন্টা পরে লাশ উদ্ধার
  • ‘লোডশেডিং ঢাকায় ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা’
  • তুচ্ছ বিষয়ে ট্যাঁটা নিয়ে মাঠে নামার দেশ ব্রাহ্মণবাড়িয়া: রুমিন ফারহানা
  • শ্রীমঙ্গলে শ্রমিক নেতা হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
  • দেশের মানুষের স্বার্থ রক্ষায় আমাদের কোন মতপার্থক্য থাকবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম