Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজে দু’টি জাহাজকে আটকের দাবি আইআরজিসির

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩১ pm ২২, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়ার মধ্যেই বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিবিসির বরাতে জানা যায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওই এলাকায় তিনটি জাহাজে অভিযান চালায়। এর মধ্যে একটি জাহাজকে লক্ষ্য করে হামলা করা হয় এবং বাকি দুটি জাহাজ জব্দ করে ইরানি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়।

আইআরজিসি দাবি করেছে, অনুমতি ছাড়া নৌচলাচল এবং নৌ-নিয়ম ভঙ্গের অভিযোগে এসব জাহাজ আটক করা হয়েছে। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোন্ডাস’ রয়েছে। অন্যদিকে ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজ হামলার পর ইরান উপকূলের কাছে আটকে পড়ে আছে বলে জানা গেছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা বিঘ্নিত করা বা বিশৃঙ্খলা সৃষ্টি তাদের জন্য ‘রেড লাইন’, এবং এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় আন্তর্জাতিক নৌচলাচলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত।

Tags: জাহাজহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
  • জুড়ীতে পিতৃহত্যার অভিযোগে ছেলে আটক
  • ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ
  • কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম