Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে সংঘর্ষে লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি, লুটপাটের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৩ pm ২২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাকি খাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে পুরো ঘটনার মধ্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর বাড়ি অক্ষত থাকায় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নলিনবাজার এলাকায় একটি দোকানে বাকি টাকা দেওয়া-নেওয়া নিয়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনার শুরু হয়। পরে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে গুলিপেচা গ্রাম ও আশপাশের এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। এরপর উত্তেজিত জনতা প্রতিপক্ষের গ্রামে হামলা চালায়। এ সময় বহু ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।

অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী মাস্টার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে ৫০–৬০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে এবং তদন্ত চলছে।

সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, যাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম