Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, তদন্তের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ২২, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা, মারধর ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ ন্যায়বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তরিকুল ইসলাম বিলকু, আজিজুল হক, হালিমা খাতুন, সাদ্দাম হোসেন, সবুজ, লিটন ও এমদাদুল হকসহ কয়েকজন।

বুধবার (২২ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাংলাদেশ ডাক বিভাগের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মরত সরকারি চাকরিজীবী ছাদেকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি জানান, সালন্দর মৌজার কয়েকটি দাগে মোট ৩৭.৪৮ একর জমি তিনি বর্গা ভিত্তিতে তরিকুল ইসলাম বিলকুকে দিয়েছিলেন। তবে পরবর্তীতে অভিযুক্তরা চুক্তি ভঙ্গ করে জমি দখলের চেষ্টা শুরু করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ১৮ এপ্রিল জমিতে কাজ শেষে ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়, এতে তিনি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন। পরদিনও তাকে পুনরায় হামলার শিকার হতে হয় বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী জানান, তার কোনো ছেলে সন্তান না থাকায় একটি পক্ষ পরিকল্পিতভাবে জমি দখলের চেষ্টা করছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে ভুক্তভোগীর স্ত্রী আনোয়ারা আক্তার বলেন, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম