সরকার প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে এস এম জিয়াউদ্দিন হায়দারকে নিয়োগ দিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ সহকারী পদে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা ভোগ করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

