Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবি ক্যারিয়ার ক্লাবের এজিএম ও ক্যারিয়ার কানেক্ট সামিট অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৫ am ২২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ‘সিইউসিসি ক্যারিয়ার কানেক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের অডিটরিয়ামে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

সামিটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

তিনি তার বক্তব্যে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, “গবেষণা সব ধরনের প্রশ্নের উত্তর দেয়। নতুন কিছু আবিষ্কার এবং জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য গবেষণা অপরিহার্য।”
পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, “মেধা পাচার হয় না, মেধা প্রচার হয়।” তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক মো. ইউসুফ।
তিনি শিক্ষার্থীদের কর্পোরেট জীবনের প্রস্তুতি, পেশাগত আচরণ এবং বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করতে পারলেই ক্যারিয়ারে সফলতা অর্জন সম্ভব।

এজিএমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. শাহরিয়ার আলম সাবেক সভাপতি সাফায়েত হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক নুসরাত নিম্মি।

 

Tags: এজিএমচট্টগ্রামবিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরমে ত্বকের যত্নে যা করতে হবে
  • বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি
  • সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বাস উপহার
  • টকশোতে মন্তব্য নিয়ে বিতর্ক: ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন এমপি শাহাদাত হোসেন সেলিম
  • মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম