Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২২ am ২২, এপ্রিল ২০২৬
in Top Lead News, রাজধানী
A A
0

বিশ্বজুড়ে নানাবিধ কারণে ক্রমাগত বাড়ছে বায়ুদূষণ, যার প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। বর্তমানে বায়ুর মানের দিক থেকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় অষ্টম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ সকালে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ১০৫, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAir–এর তথ্যে এ চিত্র উঠে এসেছে। তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর মানও ওঠানামা করে—বিশেষ করে বৃষ্টিপাত হলে দূষণের মাত্রা কিছুটা কমে।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার AQI স্কোর ২২১। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২০৭) এবং তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (স্কোর ১৭১)।

এছাড়া চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ১৭০), পঞ্চমে ইন্দোনেশিয়ার জাকার্তা (স্কোর ১৬৮), ষষ্ঠে ভারতের কলকাতা (স্কোর ১০৭) এবং সপ্তমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (স্কোর ১০৬)। এর পরেই অষ্টম স্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Tags: অস্বাস্থ্যকরঢাকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গরমে ত্বকের যত্নে যা করতে হবে
  • বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি
  • সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বাস উপহার
  • টকশোতে মন্তব্য নিয়ে বিতর্ক: ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন এমপি শাহাদাত হোসেন সেলিম
  • মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম