Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৪ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর এপি (গ্রাউস) এর বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিবাহ নিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশু শ্রম নিরসন ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বান্দরবানের হিলটন হোটেলের হলরুমে বিভিন্ন পাড়া কারবারিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং ওয়ার্ল্ড ভিশনের কো-অর্ডিনেটর বিপ্লব তপাদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়ন নির্ভর করে শিশুদের সুরক্ষা ও সুস্থ বিকাশের ওপর। কিন্তু সমাজে এখনো বাল্যবিবাহ, অপুষ্টি, শিশু শ্রম ও নির্যাতনের মতো সমস্যা শিশুদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

তিনি বলেন, বাল্যবিবাহ কিশোরীদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে, অপুষ্টি শারীরিক ও মানসিক বিকাশে ক্ষতি করে এবং শিশু শ্রম শিশুদের শৈশব কেড়ে নেয়।

এ সমস্যা সমাধানে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে পাড়া কারবারিরা স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের সক্রিয় অংশগ্রহণে এসব সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।

তিনি এ উদ্যোগ গ্রহণ করায় বান্দরবান সদর এপি (গ্রাউস) এবং ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় শিশুবান্ধব সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

Tags: উপজেলা প্রশাসনওয়ার্ল্ড ভিশনবান্দরবানবাল্যবিবাহশিশুবান্ধব সমাজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদে ৩০ হাজার টাকা জরিমানা
  • ইরানকে ৮ নারী মুক্তির আহ্বান ট্রাম্পের, বললেন—‘এটাই হতে পারে শান্তি আলোচনার ভালো শুরু’
  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম