Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৮ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মারুফ হোসেন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ

সাম্প্রতিক বৈশ্বিক ইস্যুকে কেন্দ্র করে যশোর জেলা জুড়ে ডিজেল, পেট্রোল, অকটেনসহ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে, সাধারণ কৃষক পড়েছেন চরম ভোগান্তিতে। চলমান বোরো মৌসুমে চাহিদা অনুযায়ী তেল না পেয়ে বিপদে পড়েছেন শার্শার শতসহস্র কৃষক। অনিবার্য কারণ হিসেবে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কৃষকদের চরম ভোগান্তি প্রতিনিয়ত হৃদয়বিদারক দৃশ্যপট তৈরি করছে। বিগত প্রায় এক মাস ধরে অধিকাংশ স্থানে এই পরিস্থিতি বিরাজ করছে।

শার্শার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে সরেজমিনে দেখা যায়, তেলের অপেক্ষায় ড্রাম নিয়ে শত-শত কৃষক দাঁড়িয়ে আছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত ডিজেল পাচ্ছেন না। আবার, নামমাত্র যারা পাচ্ছেন, তাদেরও দীর্ঘ সময় অতিবাহিত করতে হচ্ছে।

তেল সংকট নিয়ে সাধারণ কৃষকরা অভিযোগ করে বলেন, “বর্তমানে বোরো মৌসুমের ভরা সময়ে ধান এবং রবি শস্যের সেচ কাজ চলমান। কৃষকরা এসময় পাট বীজ বপন করেন। ফলে, সেচ কার্য নিয়মিত চলমান রাখতে আমাদের প্রয়োজন পর্যাপ্ত ডিজেল। কিন্তু, পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছেন না। অনেক কৃষক সেচ পাম্প চালাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। এরকম চলতে থাকলে আমরা আর চাষাবাদ করতে পারবো না।”

উপজেলা সুবর্নখালী এলাকার কৃষক জসিম বলেন,নাভারণ নভারন নেহা ফিলিং স্টেশন “ভোর পাঁচ টায় তেলের জন্য এসে, এখন দুপুর এগারোটা বাজে। কিন্তু, এখনো সিরিয়াল পাইনি। জমিতে ধান পাকতে শুরু করেছে, এই সময়ে পানি দেয়ার জন্য পর্যাপ্ত ডিজেল না পেলে সব শেষ হয়ে যাবে।”

তেল সংকট নিয়ে ফিলিং স্টেশন মালিকরা জানান, ডিপো থেকে তেলের বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম হওয়ায়, তারা হিমশিম খাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বোরো মৌসুমে সেচ কাজ ও ধান মাড়াইয়ের যন্ত্রপাতির জন্য বিপুল পরিমাণ ডিজেলের প্রয়োজন হয়। এই মুহূর্তে সরবরাহ স্বাভাবিক না হলে লক্ষ্যমাত্রা অর্জনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তীব্র তেল সংকট মোকাবিলায় সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। সেসময় তারা তেলের সরবরাহ বৃদ্ধির জোর দাবি জানান।
অপরদিকে, জ্বালানি তেলের তীব্র সংকটে হুমকির মুখে থাকা কৃষি অর্থনীতি বাঁচাতে এবং কৃষকদের ভোগান্তি লাঘবে অতি দ্রুত পর্যাপ্ত ডিজেল সরবরাহের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন শার্শার সচেতন মহল।

Tags: কৃষকচরমশার্শা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদে ৩০ হাজার টাকা জরিমানা
  • ইরানকে ৮ নারী মুক্তির আহ্বান ট্রাম্পের, বললেন—‘এটাই হতে পারে শান্তি আলোচনার ভালো শুরু’
  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম