Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তালতলীতে ভুয়া ডাক্তার আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৯ pm ২১, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

তালতলী বরগুনা, প্রতিনিধি:

বরগুনার তালতলীতে চিকিৎসকের ভূয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে আমির হোসেন খান নামে ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে এ আদেশ দেন।

জানা গেছে, আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি দোকান ঘরে ‘আল-আমিন ফার্মেসি’ নামে সাইনবোর্ড সাঁটিয়ে নিজেকে এমবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড আদেশ দেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা হয়। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।’

Tags: ডাক্তারতালতলীভুয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষকদের আন্দোলনে ববিতে ক্লাস বন্ধ, শিক্ষার্থীদের উদ্বেগ
  • টাঙ্গাইলের মির্জাপুরে অন্তঃসত্ত্বা নারীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ
  • কাপাসিয়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
  • বান্দরবানে শিশু সুরক্ষা ও সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • চরম ডিজেল ভোগান্তিতে শার্শার সাধারণ কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম