Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু কর‍তে চাই: পাট প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৪ pm ২১, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কয়েকটি জুটমিল ইজারার মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ ও মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। এসব মিল পুনরায় চালু হলে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এসব শিল্পকারখানা সচল করতে চায়। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হচ্ছে।

নরসিংদীর ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, একসময় এসব মিল এলাকায় ব্যাপক কর্মসংস্থান ছিল। পুনরায় চালু হলে স্থানীয়দের প্রায় শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে, যদিও কিছু কারিগরি পদে বাইরে থেকে জনবল নিয়োগ লাগতে পারে।

পাট খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, পাট বীজের মানোন্নয়ন ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট-এর সঙ্গে সমন্বয় করে দেশি বীজের উৎপাদন বাড়ানো ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ চলছে। পাশাপাশি কৃষক যাতে পাটের ন্যায্য মূল্য পান, সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে।

বর্তমানে পাটের বাজারমূল্য মণপ্রতি প্রায় ৫ হাজার টাকা, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানান তিনি।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: পাটপ্রতিমন্ত্রীবন্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এসএসসি শুরু, যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন ১৫৪ শিক্ষার্থীর বিশেষ সুবিধা
  • রাবিতে মুক্তিযুদ্ধ সময়কালীন মর্টারশেল উদ্ধার, নিস্ক্রিয় করল পুলিশ
  • মাটিরাঙ্গায় কিশোরীর মৃত্যু ঘিরে বিতর্ক, ধর্ষণ না অভিমান—উত্তপ্ত পাহাড়ি এলাকা
  • ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা, প্রধান আসামিসহ গ্রেফতার ৫
  • মাটিরাঙ্গায় পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের প্রশিক্ষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম