Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অপসারণ হয়নি ব্যানার–ফেস্টুন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ২১, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

রাজু রহমান, জেলা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় নির্বাচনের দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ না হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সড়ক ও গাছপালায় এখনো ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের ব্যানার ও ফেস্টুন ঝুলে আছে। এতে নির্বাচন-পরবর্তী সময়েও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে বলে মনে করছেন অনেকে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের নিজ উদ্যোগে ব্যানার, পোস্টার, ফেস্টুন ও অন্যান্য প্রচার সামগ্রী অপসারণ করার কথা। প্রয়োজনে স্থানীয় প্রশাসন এগুলো সরিয়ে খরচ সংশ্লিষ্ট প্রার্থীর কাছ থেকে আদায় করতে পারে।

তবে স্থানীয়দের দাবি, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এসব প্রচার সামগ্রী এখনো অপসারণ করা হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে—নির্বাচনী বিধি কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে কি না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ ছাড়লেন যুবশক্তির ডা. জাহিদুল
  • ২৮০ লিটার পেট্রোলসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • ঝিনাইগাতীতে হাতির ভয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তের চার গ্রামের মানুষের
  • দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক
  • গম পাচারের অভিযোগে বিপাকে নুসরাত জাহান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম