Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৮ pm ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষায়িত বাহিনী র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস দমন,মাদক উদ্ধার,হত্যা মামলার আসামি গ্রেফতারসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সম্প্রতি মৌলভীবাজার জেলায় এক কিশোরী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। জানা যায়,সদর উপজেলার মির্জাপুর এলাকার বাসিন্দা ভিকটিমের সঙ্গে পাশের বাড়ির রাহিম মিয়ার পূর্ব পরিচয় ছিল এবং একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

গত ২ মার্চ ২০২৬ ভোরে অভিযুক্ত রাহিম মিয়া ভিকটিমের ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের ভাই ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে অভিযুক্তের পরিবার তাকে নিয়ে গেলেও বিষয়টি আর সমাধান হয়নি। পরবর্তীতে ভিকটিমের পরিবার সদর মডেল থানায় মামলা দায়ের করে।

মামলার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি রাহিম মিয়া (২৩)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: অপরাধধর্ষণ মামলামৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখা উচিত: শি জিনপিং
  • ফরিদপুরে ব্র্যাক সিডের উদ্যোগে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত
  • হুমকির মুখে কোনো আলোচনা মানা হবে না: ইরানের পার্লামেন্টের স্পিকার
  • এসএসসি পরীক্ষা সুষ্ঠু, প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী
  • ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম