Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ থেকে শুরু এসএসসি পরীক্ষা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৯ pm ২১, এপ্রিল ২০২৬
in শিক্ষা, সারাদেশ
A A
0

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজারের বেশি কমেছে।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Tags: এসএসসি পরীক্ষাবাংলাদেশ শিক্ষাবিশেষ নিউজশিক্ষা বোর্ডশিক্ষা সংবাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার
  • উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুই শিক্ষক বহিষ্কার
  • কিংবদন্তি মহাকবি ও নাট্যকার শেকসপিয়র পাঠ বহুমাত্রিক
  • ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত
  • দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ২৯৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম