Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুই যুবক আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৩ am ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোকবুল হোসেনের দুই ছেলে—বাদল ইসলাম ও সোহাগ ইসলাম। জীবিকার তাগিদে বাদল ইসলাম বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং সোহাগ ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

অভিযোগ রয়েছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে বাদল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম ও সোহাগ ইসলামের স্ত্রী রত্না বেগম তাদের পরিচিত দুই যুবক—ফরিদুল ও সালেককে বাড়িতে ডেকে আনেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এ সময় উত্তেজিত জনতা দুই যুবককে মারধর করে এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর প্রবাসী বাদল ইসলাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, রত্না বেগমকে তার স্বজনরা বাবার বাড়িতে নিয়ে গেছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

Tags: অনৈতিক সম্পর্কঅপরাধগ্রেফতারদুই যুবক আটকনীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশাল বিভাগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
  • পরীক্ষার মাঝেই ধস:অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা
  • সিলেটে চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা
  • যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অপসারণ হয়নি ব্যানার–ফেস্টুন
  • ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম