Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে চোরাই অটোরিক্সাসহ একজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৯ pm ১৮, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চুরিকৃত একটি ব্যাটারি চালিত মিশুক অটোরিক্সাসহ মো. জাহাঙ্গীর আলম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বড়বাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চুরি হওয়া মিশুক অটোরিক্সাটিও উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে রংপুর কোতোয়ালী থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের ভগিবালাপাড়া এলাকার একটি গ্যারেজ থেকে একটি ব্যাটারি চালিত মিশুক অটোরিক্সা ও চারটি ব্যাটারি চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১১ হাজার টাকা।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে চোরকে গ্রেপ্তার এবং চুরি হওয়া যানটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বড়বাড়ী এলাকার বাসিন্দা। তাকে পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার এসআই শাহীনুর রহমান জানান, প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tags: কিশোরগঞ্জগ্রেপ্তারচুরিনীলফামারীমিশুক অটোরিক্সা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোববারই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই! ট্রাম্পের বড় ছাড়ের ইঙ্গিত
  • সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • বাংলাদেশ-ভারত সীমান্তে পাচারচক্রের দৌরাত্ম্য
  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
  • বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম