Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুর বিভাগের ৯০ উদ্ভাবনী প্রকল্পে জমজমাট প্রতিযোগিতা, সেরা ৭ ঢাকার পথে

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩০ pm ১৮, এপ্রিল ২০২৬
in শিক্ষা
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:

রংপুর বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার এক প্রাণবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হলো দিনাজপুরে।

‘স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন’-এ বিভাগের ৮টি জেলার ৩০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে ৯০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

আজ শনিবার সকাল থেকেই দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে তরুণ উদ্ভাবকদের উপস্থিতিতে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বহুমুখী কৃষি রোবট, স্মার্ট লাইন ফলোয়ার রোবট, এয়ার কন্ডিশনার বিস্ফোরণ প্রতিরোধক, বৈদ্যুতিক শর্ট সার্কিট অ্যালার্ম সিস্টেম, কচুরিপানা থেকে পরিবেশবান্ধব ব্যাগ, ফুটস্টেপ পাওয়ার জেনারেশন, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম, আধুনিক গ্রিন সিটি ও নবায়নযোগ্য শক্তিনির্ভর স্মার্ট সিটি প্রজেক্টসহ নানা প্রযুক্তিনির্ভর উদ্ভাবন প্রদর্শন করে।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সেরা ৭টি প্রকল্প জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে ‘পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন’, দ্বিতীয় ‘স্মার্ট আইওটি বেজড হোম অটোমেশন সিস্টেম’ এবং তৃতীয় ‘ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ’।

প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এসেট প্রকল্প। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী দক্ষ জনশক্তির চাহিদা ক্রমেই বাড়ছে। এ বাস্তবতায় কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের পাশাপাশি নতুন উদ্ভাবনে পারদর্শী হয়ে উঠতে হবে। স্থানীয় সমস্যার বৈজ্ঞানিক সমাধান নিজেরাই উদ্ভাবনের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব, যেখানে দেশের ৮টি অঞ্চল থেকে নির্বাচিত ৫০টি সেরা প্রকল্প অংশ নেবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি প্রকল্পের উদ্ভাবকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

উল্লেখ্য, গত বছর দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী ৩,২০৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। সেখান থেকে বাছাইকৃত প্রকল্পগুলোই ধাপে ধাপে আঞ্চলিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়।

Tags: উদ্ভাবনী প্রকল্পপ্রতিযোগিতাপ্রযুক্তি উদ্ভাবনরংপুর বিভাগসেরা প্রকল্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
  • চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিমলায় বিক্ষোভ সমাবেশ, বিচার দাবি
  • অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী
  • রামগঞ্জে ধানক্ষেতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম