Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৭ pm ১৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. রফিক আলী (৬৫) নামে এক বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার একাডেমি মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক আলী উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ভাগ্নে শাহজাহান আলী জানান, তার মামা শিবগঞ্জ পশু হাসপাতালে ছাগলের ওষুধ নিতে সাইকেলে করে যাচ্ছিলেন। একাডেমি মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি চালকসহ পালিয়ে যায়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: চাঁপাইনবাবগঞ্জশিবগঞ্জসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির নতুন যুগে বাংলাদেশ
  • বরিশালে ২০০ গ্রাম গাঁজাসহ দুই কিশোর গ্রেফতার, একজন পলাতক
  • ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, বিনামূল্যে ন্যায়বিচার নিশ্চিতে নানা কর্মসূচি
  • র‍্যাবের অভিযানে মৌলভীবাজারে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক
  • লালমনিরহাটে ৬১১ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম