স্প্যানিশ ফুটবলের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা দেল রে-এর ফাইনাল আজ অনুষ্ঠিত হচ্ছে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টায় সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দলীয় শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ফাইনালে কিছুটা এগিয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অতীতের মুখোমুখি লড়াইয়েও সোসিয়েদাদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে তারা। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর সেমিফাইনাল নিশ্চিত করায় আত্মবিশ্বাসে ভরপুর সিমিওনের দল।
তবে ইনজুরির কারণে অ্যাটলেটিকোর কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনিশ্চয়তা রয়েছে, যা দলটির জন্য চিন্তার কারণ হতে পারে।
অন্যদিকে রিয়াল সোসিয়েদাদও কৌশলগত ফুটবল ও সংগঠিত দলীয় পারফরম্যান্সের ওপর ভর করে চমক দেখাতে প্রস্তুত। তাদের উচ্চ প্রেসিং ও পাসিং নির্ভর খেলা প্রতিপক্ষের জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে অভিজ্ঞতা ও কৌশলের লড়াইয়ে আজকের ফাইনাল ম্যাচটি জমজমাট হওয়ার আভাস দিচ্ছে।

