প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সরকারের দুই মাসে নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক প্রেক্ষাপট অতিক্রম করে জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে সরকার এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় ও সাহসী নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ নির্বাসন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তন শুধু দেশের নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইতোমধ্যে তার নেতৃত্ব ও নীতি নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন ও নীতিগত পদক্ষেপ তুলে ধরা হয়। বিস্তারিত পরে জানানো হবে বলে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।

