Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় আগাম জাতের বোরো ধান কাটা শুরু, কৃষকের মুখে স্বস্তির হাসি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ১৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঠজুড়ে কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বোরো ধানের ফলন ভালো হওয়ায় তারা বেশ সন্তুষ্ট। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুরো উপজেলায় ব্যাপকভাবে ধান কাটা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আখাউড়ায় ৫ হাজার ৭শ ৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রি-২৮, ২৯, ৫০, ৮৫, ৮৭, ৮৮-৯৫সহ বিভিন্ন উন্নত জাতের ধান চাষ করা হয়েছে। কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সরবরাহসহ নিয়মিত পরামর্শও দেওয়া হয়েছে।

কৃষক মো. কালু মিয়া জানান, এক বিঘা জমিতে ২২ মণ ধান পেয়েছেন তিনি। কৃষি অফিসের সহায়তায় এ বছর ফলন ভালো হয়েছে বলে জানান তিনি।

অন্য কৃষক মো. আওয়াল মিয়া বলেন, পাঁচ বিঘা জমিতে চাষ করে ইতোমধ্যে এক বিঘা ধান কাটা হয়েছে, যেখানে ফলন এসেছে বিঘায় ২১ মণ। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন তিনি।

কৃষক শাহআলম মিয়া জানান, সার ও বীজ সহায়তা পাওয়ায় এবং ভালো সেচ ব্যবস্থার কারণে এবার ফলন সন্তোষজনক হয়েছে। তবে বাজারদর ভালো থাকলে লাভবান হওয়ার আশা করছেন তিনি।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সরকারি প্রণোদনার মাধ্যমে কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে এবং মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো ধানের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Tags: #আখাউড়াকৃষককৃষিধান কাটাবাম্পার ফলনবোরো ধানব্রাহ্মণবাড়িয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি
  • প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় সাবেক এমপি রশিদুজ্জামান মোড়ল
  • ফরিদপুরে কুপিয়ে ৩ জনকে হত্যা
  • বান্দরবানে এলজিইডির তিন সড়কে বদলে যাচ্ছে পাহাড়ের জনপদ
  • নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম