Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুই খাল পুনঃখননের উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৩ pm ১৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলায় দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড় বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত একটি খাল এবং কালকিনি উপজেলার মধ্যচর জালাল হাওলাদারের বাড়ির সামনে ব্রীজ থেকে লতু খানের বাড়ি পর্যন্ত আরেকটি খাল পুনঃখনন করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় কৃষক ও মেহনতি মানুষের উন্নয়নে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, খাল পুনঃখনন কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ভাতা এবং বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তার মতে, এসব উদ্যোগ দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tags: উন্নয়ন কর্মসূচিকালকিনিখাল পুনঃখননডাসারবিএনপিমাদারীপুরস্থানীয় সরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম