ইরানের পূর্বাঞ্চলের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর দেশটির ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১৮ এপ্রিল) ইরানিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
নতুন করে চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান বিমানবন্দর।
সংস্থাটির সেক্রেটারি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এসব বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো।
তিনি আরও জানান, যাত্রীসেবা স্বাভাবিক রাখতে এবং ফ্লাইট পরিচালনা দ্রুত চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

