Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটিতে শ্মশানের পাশ থেকে নবজাতক উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৪ pm ১৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের একটি শ্মশানের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় এক নারী।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘ছাগল খাইয়া’ নামক হিন্দুপাড়া শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় সন্ধ্যা রানী নাথ নামে এক পথচারী শিশুর কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখেন, সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যা শিশু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। মানবিক দিক বিবেচনা করে তিনি তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

বর্তমানে শিশুটি উদ্ধারকারী সন্ধ্যা রানী নাথ ও স্থানীয় বাসিন্দা প্রমোদ দে-র হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা ও পরিচর্যা প্রদান করছেন। শিশুটি বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। এভাবে একটি অসহায় শিশুকে শ্মশানের পাশে ফেলে যাওয়া কাম্য নয়। বড় কোনো বিপদ হওয়ার আগেই সৃষ্টিকর্তার কৃপায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বর্তমানে শিশুটি নিরাপদ আশ্রয়ে আছে।” ​চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাকের আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তিনি বলেন, ​নবজাতকটির প্রকৃত মা-বাবার পরিচয় এখনো পাওয়া যায়নি।
​ঘটনাটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

​শিশুটির পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত ও চেষ্টা অব্যাহত রয়েছে। জনমানবহীন শ্মশানের পাশে ফেলে যাওয়া এই শিশুটিকে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই উদ্ধারকারী সন্ধ্যা রানীর সাহসিকতা ও মাতৃত্বের প্রশংসা করছেন।

Tags: অপরাধনবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধারপ্রশাসনরাঙ্গামাটিরাজস্থলী উপজেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দাম বাড়লো জ্বালানি তেলের
  • সালথায় প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন, থানায় অভিযোগ
  • কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও বাজার শেড উদ্বোধন
  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম