Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরম সুরে ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২০ pm ১৭, এপ্রিল ২০২৬
in Lead News, বিশ্ব
A A
0

ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় খুলে দিয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরাগচি এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতির সময়কাল অনুযায়ী নির্ধারিত রুট অনুসরণ করে সব বাণিজ্যিক জাহাজ এখন থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। ইরানের বন্দর ও সামুদ্রিক কর্তৃপক্ষের নির্দেশিত নিয়ম মেনেই এই প্রক্রিয়া পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের ঘোষণাকে স্বাগত জানিয়ে লিখেছেন, প্রণালিটি সম্পূর্ণভাবে উন্মুক্ত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে উত্তেজনার কারণে এ পথে জাহাজ চলাচল সীমিত ছিল, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলেছিল।

বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্ত সাময়িক স্বস্তি আনলেও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও আঞ্চলিক উত্তেজনার ভবিষ্যৎ প্রভাব এখনো অনিশ্চিত রয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ চলতি মাসের শেষ দিকে শেষ হওয়ার কথা রয়েছে, যার পরবর্তী পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নজর রয়েছে।

সূত্র: বিবিসি, এপি

Tags: আব্বাস আরাগচিহরমুজ প্রণালি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সি‌লেট-৬ আস‌নে দুই প্রার্থী নিয়ে সিদ্ধান্তহীনতায় তৃণমূল বিএনপি
  • পাহাড়ের মিলনমেলায় সাংগ্রাই উৎসব: জলকেলির বর্ণিল আয়োজনে সম্পন্ন বৈসাবি
  • শ্রীমঙ্গলে খাল খননে ফিরছে চাষের সম্ভাবনা
  • ২৬ রানের হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
  • এখন শুধু পাঠ্যপুস্তকে এক দফার ঘোষক হিসেবে তারেক রহমানের নাম লেখা বাকি: আসিফ মাহমুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম