Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগেরহাটে তীব্র গরমে বেড়েছে লোডশেডিং

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ১৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃতাইজুল ইসলাম, শরনখোলা প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমে স্বস্তি পেতে বিদ্যুতের ওপর নির্ভরশীলতা বাড়লেও ঠিক সেই সময়েই বিদ্যুৎ সরবরাহে দেখা দিয়েছে মারাত্মক সংকট। ফলে রাতেও ঠিকমতো ঘুমাতে পারছেন না অনেকেই। শরণখোলা এলাকায় রাতে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা, যা তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায়ও মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ না থাকায় রাতে পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে, বিশেষ করে পরীক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।
লোডশেডিংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমও।

বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে গৃহস্থালি কাজেও ব্যাঘাত ঘটছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ গ্রাহকরা।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা যাচ্ছে। অনেকেই লাগামহীন লোডশেডিংয়ের সমালোচনা করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় তারা বাধ্য হয়ে লোডশেডিং দিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে জনভোগান্তি আরও বাড়বে।

Tags: বাগেরহাটের শরণখোলালোডশেডিং
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে তেল মজুদে কারসাজি, আটক ১
  • বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ; আমেরিকার ওপর ইতিহাসের বৃহত্তম অবরোধ!
  • ৪৮তম বিসিএস: স্থগিত ১৯০ প্রার্থী পেল সাময়িক মনোনয়ন
  • সীমান্তে হাজারো ট্রাকের রহস্যে কাঁপছে বিশ্ব!
  • ইরানের আকাশে ‘নাইট হান্টার’: মধ্যপ্রাচ্যে আকাশযুদ্ধের নতুন সমীকরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম