Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে কাপ্তাইয়ে সর্বস্তরের মানুষ

Bangla FMbyBangla FM
১০:৩৭ am ২১, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি:


১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। সেই ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি কাপ্তাইয়ে সর্বস্তরের মানুষ।


রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রুহুল আমিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রুহুল আমিন ও সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।


এসময় আরও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।


এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
বিএনপির কাপ্তাই উপজেলা শাখার পক্ষ হতে উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্ববক অর্পণ করা হয়।

এছাড়া কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।


এসময় চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদসহ, আনসার বাহিনী, কাপ্তাই রেঞ্জ বনবিভাগ কর্মীরা ও পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ সময় দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গিটারিস্ট সাদ্দাম রনি আর নেই
  • ককরোচ আন্দোলনে বদলে যাচ্ছে ভারতের রাজনীতির চেনা সমীকরণ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলন শুরুর দিনেই পদ ছাড়তে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান
  • ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা এক দম্পতিকেে মারধর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম