Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Bangla FMbyBangla FM
১১:৪১ pm ১৬, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক মোঃ নাছিম আলম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি,ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার , আগনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ,ভাউকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাসরুর রহমান।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দৌড়, লাফ, বল খেলা বিস্কুট প্রতিযোগিতা এবং অন্যান্য ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে বই খাতা ট্রফি ও অন্যান্য শিক্ষার সামগ্রী প্রদান করা হয়।

Tags: অনুপম ইসলামিক স্কুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম