Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে চবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০৬ pm ১৬, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস, সারাদেশ
A A
0
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘জুলাই সনদ’ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
১৬ এপ্রিল(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল বিন হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল হাসান, আইন বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন সোহাগ, ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এইচ সোহেল এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকিব হোসেন।
বক্তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ একটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র কাঠামোর প্রত্যাশা করেছিল। সেই লক্ষ্যেই জুলাই সনদ ও গণভোট অনুষ্ঠিত হয়। তবে বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও এখনো তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জুবায়ের হোসেন সোহাগ বলেন, “আমরা নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান দেখতে চাই না। তাই দ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”
মোহাম্মদ রবিউল হাসান বলেন, “প্রায় ৭০ শতাংশ মানুষের সমর্থন থাকা সত্ত্বেও এ রায় কার্যকর করা হচ্ছে না, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।”
তাহসান হাবিব বলেন, “নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হলেও এখন এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা দুঃখজনক।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিষ্ঠিত হয়।
রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই তারা কাজ করছে। পাশাপাশি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের যোগ্য প্রার্থীদের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছে বলে জানান সংগঠকরা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম