জামলালপুর জেলা প্রতিনিধি :
মাটির নিচ থেকে ২৫ ভরি স্বর্ণ ও ৬৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। একই সময় পিবিআই প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। ১৬ এপ্রিল জামালপুর পিবিআই এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পিবিআই জানায়, করিবাজির নামে একটি প্রতারক চক্রের ৩ সদস্য শেরপুরের কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের পরিবারের সদস্যের কাছে বিভিন্নভাবে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী ছাইদুর রহমান। মামলাটি তদন্তের দায়িত্বপান জামালপুর পিবিআই।
পিবিআই মামলার তদন্ত কালে জামালপুর জেলার চান্দ্্রাপাড়্ার মোস্তফার ছেলে মুছা মিয়া(২৯), নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম(২৮) ও মনির হোসেন(২১)কে গ্রেফতার করে।
আসামীদের স্বীকার উক্তি অনুযায়ি জামালপুরের মনির হোসেনের নিজ বাড়ীর পাশের বাগান থেকে মাটিতে পুতে রাখা ২৫ ভরি ৯ আনা ৪ রতি ওজনের স্বর্নের বিভিন্ন গয়না ও নগদ ৬৪ হাজার টাকা উদ্ধার করে।
জামালপুর পিবিআই এর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার পংকজ দত্ত ১৬ এপ্রিল বিকালে সংবাদ সম্মেলনে জানান, অধিকাংশ স্বর্নালংকার উদ্ধার হয়েছে। অবশিষ্ট্য স্বর্নালংকার ও টাকা উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে।

