চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক কনক বড়ুয়া। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেই মং চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই পাহাড়ের প্রকৃত সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারাই এই জনপদের ভাগ্য পরিবর্তন করতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সুমন খান, সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, বিএনপির সদস্য জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বিদায়ী পরীক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। বক্তারা জানান, এই প্রতিষ্ঠান তাদের কাছে শুধু একটি বিদ্যালয় নয়, বরং একটি নিরাপদ আশ্রয়স্থল। শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমে তারা আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে।

