Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৮ pm ১৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ পুরিয়া হেরোইন (ওজন ৩.৪৫ গ্রাম) সহ ৩ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ার মো. আব্দুল লতিফের ছেলে মো. জিকরুল ইসলাম (৩০) ও মো. আব্দুল মজিদের ছেলে মো. সোহাগ (২২) এবং নিতাই পঞ্চায়েত পাড়ার মৃত বেলাল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (২৫)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ায় মো. জিকরুল ইসলামের বসতবাড়ীতে অভিযান চালানাে হয়। এসময় মো. জিকরুল ইসলামের দেহ তল্লাশী করে পরনের লুঙ্গির কোচ হতে ১২ পুড়িয়া হেরোইন, ৪ টি কলকি এবং ১ গজ ফয়েল পেপার পাওয়া যায়। এসব উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মামলা নং-২০ (তারিখ: ১৬ এপ্রিল ২০২৬), জিআর নং-১১১/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩৪ হাজার টাকা বলে জানা গেছে।

Tags: অভিযানকারবারীগ্রেফতারডিবিনীলফামারীমাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে বডি স্প্রের গন্ধে মাধ্যমিকের ১৪ জন শিক্ষার্থী অসুস্থ
  • লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমায়, নিম্নাঞ্চল প্লাবিত
  • অনলাইন জুয়া ও ফিক্সিং রুখতে ৭ বছরের জেল ও ৫ কোটি টাকা জরিমানার বিল সংসদে
  • বিজয়নগরে ট্রাক খাদে নিহত ১ আহত ৪
  • বান্দরবানে বাইশারী কঙ্কাল উদ্ধার করা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম