উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।
ফিতা কেটে মেলার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো. আলতাফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. একরামুল হক মণ্ডল এবং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

