Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের মৃত্যুতে ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৬ pm ১৬, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শহিদুল ইসলাম, 

চট্টগ্রাম জেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার কৃতী সন্তান, মহান একাত্তরের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সৈয়দা রাজিয়া মোস্তফার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন গত ১৩ এপ্রিল দিবাগত রাত ১২.০১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ (১৫ এপ্রিল) বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন করা হয়।

সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে আত্মীয়-পরিজনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি এম.এ সবুর, মোহাম্মদ মুছা আলম খান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সভাপতি স ম জিয়াউ রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য আকতার হোসেন নিজামী, নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারাল। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির অসামান্য ক্ষতি হলো।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এবার যারা স্বাধীনতা পদক পেলেন
  • নীলফামারীতে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
  • নীলফামারীতে ডিবি অভিযানে ১২ পুড়িয়া হেরোইনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
  • গোপালপুরে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১১ কর্মকর্তার রদবদল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম