Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৯ pm ১৬, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (নোইউজে) ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খ্যাতিমান প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি (শাহাদাৎ হোসাইন বাবু) শাহাদাৎ বাবু’কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।

নবঘটিত কমিটি আগামী দুই বছর মেয়াদে সাংগঠনিক দায়িত্ব পালন করিবেন। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু, সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক (১ম)হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জাতীয় বাংলাদেশ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক নয়া সকাল পত্রিকার সম্পাদক জুয়েল রানা লিটন। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক মুক্ত খবর এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু ছায়েদ।

কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি নূর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস। তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি রনি চৌধুরী ইমন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভি’র নোয়াখালী প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইসলামিক টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল হাসান কানন, কার্যনির্বাহী পদে নারী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আমাদের খবর পত্রিকার নোয়াখালী প্রতিনিধি নুসরাত রুমু।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সর্বজন গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তিত্ব আবদুল মোতালেব আপেল ও তারুণ্যদীপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবু (শাহাদাৎ বাবু) এবং দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য সকল প্রতিনিধিরা দেশ ও জনগণের স্বার্থে ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে; নতুন ইউনিয়ন নিয়ে সুখবর
  • পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন: প্রথম ধাপের ভোটগ্রহণ কাল
  • পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
  • ইমানুয়েল কান্ট পাঠ না করলে দর্শনচর্চা থেকে যাবে অসম্পূর্ণ
  • ঝালকাঠি-১ আসনের ভোটের নথি জব্দের নির্দেশ হাইকোর্টের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম