Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৫ pm ১৫, এপ্রিল ২০২৬
in শিক্ষা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলায় মোট ১৬টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে নির্ধারিত সময়েই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের অংশ হিসেবে তারা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহ হেলাল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন।

কেন্দ্রগুলো পরিদর্শনের সময় পরীক্ষার সার্বিক পরিবেশ,প্রশ্নপত্র বিতরণ প্রক্রিয়া,নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,পরীক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে,সে জন্য জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে। তিনি আশা প্রকাশ করেন,সব কেন্দ্রেই শৃঙ্খলা বজায় রেখে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়,জেলার সব কেন্দ্রেই কঠোর নজরদারির মধ্যে শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মহেশপুর পৌরসভায় দুর্নীতির মহোৎসব
  • বরিশালে হঠাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটকা মিছিল
  • ৪ জাহাজভর্তি ডিজেল আসছে চট্টগ্রাম বন্দরে
  • ব্রাহ্মণপাড়ায় ৭৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • সাইফের দুর্দান্ত অর্ধশতকে ম্যাচে এগিয়ে টাইগাররা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম