Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ১৫, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে দুই বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে বাংলাদেশ।

বুধবার (১৫ এপ্রিল) এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেক) প্লাসের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আঞ্চলিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকটের সমাধান কঠিন হবে।

সরকারপ্রধান আরও সতর্ক করে বলেন, এই সংকটের মাত্রা ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের চাপের মুখে ফেলতে পারে।

সংকট মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, জ্বালানি চাহিদা ব্যবস্থাপনায় সরকারি অফিস ও বাজারের সময়সূচি সমন্বয়, জরুরি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা এবং রেশনিং ব্যবস্থার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা নিয়ন্ত্রণে ‘ফুয়েল অ্যাপ’ চালুর কথাও তিনি উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব আরও গভীর হতে পারে।

Tags: জ্বালানিতারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপিসংকট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোববারই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই! ট্রাম্পের বড় ছাড়ের ইঙ্গিত
  • সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • বাংলাদেশ-ভারত সীমান্তে পাচারচক্রের দৌরাত্ম্য
  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
  • বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম