Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে বিরোধের জেরে বিষ দিয়ে ফসল নষ্ট, থানায় অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৪ pm ১৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, কৃষি, সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘাষ মারা বিষ দিয়ে ফসল ও গাছপালা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ মকবার প্রামানিক (৬০)।

গত রবিবার (১২/ এপ্রিল) রাতে ওই জমিতে থাকা চলতি মৌসুমের ইরি ধান ও বিভিন্ন প্রজাতির গাছের বাগানে ঘাস মারা বিষ প্রয়োগ করেন অভিযুক্তরা। এতে তার প্রায় ১০ হাজার টাকার ফসল ও গাছপালা নষ্ট হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী। পরদিন সোমবার সদর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী সদর উপজেলার চড়াইখোলা কাঞ্চনপাড়া এলাকার মৃত মজউদ্দিন প্রামানিকের ছেলে।

অভিযুক্তরা হলেন, প্রতিবেশী মোঃ অছির এর ছেলে আঃ ছাত্তার (৩২), আশরাফ (৪৫), আতাউর (৪০), জিকরুলের ছেলে শামিম (৩৫), আঃ রউফ (৩২), মৃত তছউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫৫), মৃত থেলু মামুদের ছেলে আফছার (৫৫), আব্দুর রউফ এর ছেলে মোঃ বিল্লাহ (১৮) এবং আশরাফের ছেলে মোঃ আরিফুল (২৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চনপাড়া এলাকার বাসিন্দা মোঃ মকবার প্রামানিক তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এ বিষয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরেও গত রবিবার ভুক্তভোগীর জমিতে বিষ দিয়ে ফসলের ক্ষতি করেন অভিযুক্তরা। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং আরও জমি দখলের হুমকি দেয়। এমনকি ভবিষ্যতে জমি আবাদ করতে না দেওয়ার হুমকিও প্রদান করা হয় বলে তিনি উল্লেখ করেন।

এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা কলেজে মেধাবীদের জন্য সম্মাননা ও পূর্ণ শিক্ষাবৃত্তির ঘোষণা ছাত্রদলের
  • নরম সুরে ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • মতলবে ছাত্র বলাৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার
  • শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন অবস্থান জানাল ভারত
  • হরমুজ প্রণালী খুলে দিল ইরান, তেলের দামে বড় পতন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম