Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ১৫, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জামালপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া (৬৭) মারা গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, অসুস্থ হওয়ার পরও যথাসময়ে তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি। জানা যায়, দুইদিন আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।

পরিবার সূত্রে আরও জানা গেছে, একটি বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদক দায়ের করা মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরের পর অসুস্থ অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে রাত ৯টা ৫ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান।

এদিকে, জিয়াউল হকের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, এখনো তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়নি। তারা হাসপাতালে অবস্থান করছেন।

জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা জানান, মঙ্গলবার দুপুরে তার রক্তচাপ বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: আ.লীগকারাবন্দিমৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক
  • আমতলী হামের উপসর্গ নিয়ে চি‌কিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম