মো আলম, বান্দরবান প্রতিনিধি:
নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বান্দরবানে আনন্দ র্যালি আয়োজিত হয়েছে
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় আলোচনা সভা ।
নববর্ষের র্যালিতে চিরায়ত বাঙালির ঐতিহ্যের পোশাক আর বান্দরবানে ১১টি পাহাড়ি জাতিসত্তার নারী-পুরুষ নিজস্ব পোশাক পরিচ্ছদ পরিধান করে উৎসাহ উদ্দীপনায় র্যালিতে অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে বাঙালি ছাড়াও বান্দরবানে বসবাসরত ১১টি জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য, গান ও পরিবেশনা উপস্থাপন করেন। তাদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত হাজারও দর্শক।
র্যালি শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ১৪৩৩ বাংলা নববর্ষের র্যালি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী,জেলা
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সামিউল ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, ও পুলিশ সুপার আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আবু তালেব, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরা মনি।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্রনৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। তারপর অডিটোরিয়ামে বাঙালিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

