মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা ১৪৩৩ সনের প্রথম দিন ১ লা বৈশাখ উৎযাপন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি তন্ময় হালদার, সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও বর্ষবরনের শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি তন্ময় হালদার।
এসময় সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, পহেলা বৈশাখ কোন রাজনৈতিক দলীয় উৎসব নয়।এটি হাজার বছরের বাঙালী সংস্কৃতির চিরায়ত লোকজ ঐতিহ্য।
তিনি বলেন, বাংলা নববর্ষের পহেলা বৈশাখের এই শুভদিনে আমাদের অংগীকার হোক সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে শান্তির বাকেরগঞ্জ গড়ার।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বর্ষবরণের গান সহ বাংলার ইতিহাস ও ঐতিহ্য মন্ডিত সংগীত পরিবেশন করেন।

