Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবাদ প্রকাশের পর বিএনপি নেতা ফিরোজ বহিষ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩১ pm ১৪, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

সউদ আব্দুল্লাহ, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ মন্ডলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে,ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে চুরি, মাদক কারবার ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বসহকারে আমলে নেয় স্থানীয় বিএনপি নেতৃত্ব। এরপর অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আকন্দ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং নৈতিকতার পরিপন্থী হওয়ায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বিএনপি কখনো সমর্থন করে না এবং এ ধরনের অভিযোগে জড়িত কারও বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের অপরাধ বা অনিয়মের সুযোগ নেই। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে আমরা কাউকেই ছাড় দিই না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বেগুনগ্রামের এক গৃহবধূর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে আগে গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে ফিরোজের নাম উঠে আসে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি করা একটি গর্ভবতী গাভী শিবগঞ্জের একটি পরিত্যক্ত পাম্পে লুকিয়ে রেখে পরে বগুড়ার সোনাতলার ডাকুমারা হাটে বিক্রি করা হয়। বিক্রির অর্থ ভাগাভাগির সময় ফিরোজকে ৬০ হাজার টাকা দেওয়া হয়। এসব তথ্যের ভিত্তিতেই নিজ বাড়ি থেকে গত শনিবার (১১ এপ্রিল) ভোর রাতে গরু চুরির একটি মামলায় ফিরোজ আহম্মেদ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।তিনি একই এলাকার মৃত মোহাতাব আলীর ছেলে এবং পুনট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
  • চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিমলায় বিক্ষোভ সমাবেশ, বিচার দাবি
  • অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী
  • রামগঞ্জে ধানক্ষেতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম