Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নববর্ষের ছুটিতে বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিসহ মূল্যবান সামগ্রী লুট

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১২ am ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির তিন দিনের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র এ চুরি সংঘটিত করে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা স্কুলে এসে চুরির বিষয়টি প্রথম দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের নতুন ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার মনিটর, ইন্টারনেট রাউটারসহ বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়।

কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহামুদুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিদ্যালয়টিতে টানা তিন দিনের ছুটি চলছিল। সেই সুযোগেই চোরচক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বর্ষবরণে প্রত্যাশা: পহেলা বৈশাখে মানবাধিকার ও সংস্কৃতির বাস্তবতা
  • বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী
  • মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ
  • কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে উৎসবের আমেজে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম