Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: লবি এমপি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৬ pm ১৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। কথার ফুলঝুড়ি নয়, দলাদলি নয়, সেবার মাধ্যমেই সাধারণ মানুষের মন জয় করতে হবে। অসহায় দরিদ্র সাধারণ মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে দিন রাত পরিশ্রম করতে হবে। সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের সহযোগিতা পেলে এই চক্ষু হাসপাতালই হবে একদিন দক্ষিণ পশ্চিম অঞ্চলের আধুনিক চক্ষু হাসপাতাল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই হাসপাতাল কে আমরা ফুলে ফলে সুশোভিত করতে চাই।

১৩ এপ্রিল সোমবার বেলা ১১ টায় শিরোমনিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাঃ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানার বিএনপির সাবেক সভাপতি ও ফুলবাড়ীগের বাজার বণিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন , জেলা বিএনপির সদস্য এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ হাসিবুল হাসান ,পিএম নুরুল ইসলাম, ঝর্না আক্তার প্রমুখ।
পরে সংসদ সদস্য আলী আসগার লবি সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন। এরপর বিকেল চারটায় ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় তিনি বলেন আরো বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সুতরাং আমাদের বসে থাকার সময় নেই। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বিগত দিনের হিসাব ভুলে গিয়ে দলমত নির্বেশেষে আমরা একসাথে এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে কাজে করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।

Tags: চিকিৎসাপ্রতিশ্রুতিবদ্ধলবি এমপিসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পহেলা বৈশাখে চাঁদপুরের ইলিশের মণ ৩ লাখ টাকার বেশি
  • গরমে পান্তা ভাত, ঐতিহ্য, স্বাদ ও স্বাস্থ্যের উপকারিতা
  • যশোরে শিক্ষামন্ত্রীর বক্তব্য, শিক্ষায় একবারই রেজিস্ট্রেশন, বারবার নয়
  • মানিকগঞ্জে থানার এএসআই জলিল ৫ম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী নির্বাচিত
  • শৈশবের বৈশাখ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম