জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক জরিপে ইসরায়েল-ইরান চলমান সংঘাত নিয়ে দেশটির জনমতের চিত্র উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, অধিকাংশ ইসরায়েলি নাগরিক বর্তমান যুদ্ধবিরতির পক্ষে নন। তবে সাময়িক বিরতি বজায় রাখা বা পুনরায় হামলা শুরু করার বিষয়ে জনমত প্রায় সমানভাবে বিভক্ত রয়েছে।
ফলাফলে দেখা যায়, লেবানন সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষেও বেশিরভাগ নাগরিক মত দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ মনে করেন, এ ধরনের অভিযান বন্ধ করা উচিত নয়।
অন্যদিকে, ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে মতভেদ রয়েছে। একটি অংশ আবারও সামরিক অভিযান শুরুর পক্ষে, আরেক অংশ আপাতত যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষে মত দিয়েছে।
এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায়ও কিছুটা পতন হয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা।

